শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসলার উন্নতজাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে মৌরি মসলার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতায় গত রবিবার বিকেলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর ব্লকের লাহারপুর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, আকবরপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সেলিম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাঠ দিবসে বক্তারা জানান, মৌরি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী মসলা ফসল, যার চাহিদা দেশে ক্রমেই বাড়ছে। কিন্তু উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম। এ ঘাটতি পূরণে সরকার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।