মাগুরা সংবাদদাতা : মঙ্গলবার ৮ এপ্রিল মাগুরা জেলা সদরে ঘটে গেল এক মানবিক ও হৃদয়স্পর্শী ঘটনা। স্থানীয় একটি হাসপাতালে এক প্রসূতি মহিলার সিজারিয়ান অপারেশনের সময় জরুরিভাবে রক্তের প্রয়োজন হয়। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়লে তার স্বামী সাহায্যের আশায় মাগুরা সেনাক্যাম্পে ছুটে যান। সেখানে দায়িত্বরত এক সেনাসদস্য আর দেরি না করে নিজেই রক্তদান করে প্রসূতির প্রাণ রক্ষায় এগিয়ে আসেন। শুধু তাই নয়, সফল অস্ত্রোপচারের পর নবজাতক শিশুর কানে তিনি ভালোবাসা ও ধর্মীয় অনুশাসনের নিদর্শনস্বরূপ আজান দেন। এই অসাধারণ ঘটনা মাগুরা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সেনা সদস্যের এমন আত্মত্যাগ ও মানবিকতার উদাহরণ নিঃসন্দেহে সমাজে এক অনুপ্রেরণার বার্তা পৌঁছে দিয়েছে।