দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : মেঘনা উপজেলায় নৌপথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার দুপুরে চাঁদাবাজির সময় এলাকার কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, উপজেলার পারারবন্দ এলাকা থেকে কাশিপুর পর্যন্ত কাঠালিয়া নদীতে চাঁদাবাজিতে জড়িত রয়েছে লক্ষণখোলা গ্রামের নাজির ও জুয়েল এবং মুগারচর গ্রামের সোহাগ ওরফে পাগাইরা সোহাগ। কাঠালিয়া নদীর বিভিন্ন পয়েন্টে নৌযান ও বালুবাহী ট্রলার থেকে নিয়মিতভাবে প্রতিদিন প্রায় অর্ধলাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নৌপথে এ ধরনের অবৈধ আদায়ের ঘটনা চললেও এতদিন তা প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য আমি একাধিকবার চেষ্টা করলেও কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, নৌপথে কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ টাকা আদায় সম্পূর্ণভাবে বেআইনি। ছবির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দেখবো। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
গ্রাম-গঞ্জ-শহর
মেঘনায় নৌপথে চাঁদাবাজির ছবি ভাইরাল
মেঘনা উপজেলায় নৌপথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
Printed Edition