ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফকিরবাড়ি জামে মসজিদ পর্যন্ত প্রায় ৬২০ মিটার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নি¤œমানের সামগ্রী ব্যবহার ও কাজে ধীরগতির কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় প্রায় ৬৭ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান এন্টারপ্রাইজ কাজটি পায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের কাজে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে বলে দাবি স্থানীয়দের, কাজের মান ঠিক না থাকলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ।
স্থানীয় বাসিন্দা শফিক মিয়া বলেন, “রাস্তা নির্মাণে ভালো মানের বালু ব্যবহার করার পরিবর্তে নি¤œমানের বিট বালু ব্যবহার করা হচ্ছে। এছাড়া এক নম্বর ইটের খোয়া ব্যবহার এর পরিবর্তে জামা ও নি¤œমানের ইটের শুরকি ব্যবহার করছে ঠিকাদারী পতিষ্ঠান ।”
এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মাণকাজে দীর্ঘ সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, যাতে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধ হয় এবং কাজের গুণগত মান নিশ্চিত করা হয়। উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর হোসাইন বলেন অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এবং এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারি ঠিকাদার আব্দুল হালিম জানান এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। উপজেলা প্রশাসন স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা রাস্তার নির্মাণ কাজ পুনরায় সঠিকভাবে করার চেষ্টা করছি।