চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত দু’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ইফতারের আগে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের আমীর মোঃ নুরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, অবিচার, অনাচার, অশ্লীলতা, বেহায়পনা, মানুষের অধিকার নষ্ট করা, দুর্নীতি, চাঁদাবাজী ও টেন্ডারবাজি লুটপাট ধর্ষণ এ ধরনের অপরাধ করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভীতি ব্যক্তির মধ্যে তৈরি না হবে, ততক্ষণ এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। রোজা আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহির মানসিকতা শেখায়। রোজা আমাদেরকে তার আনুগত্য ও পরিশুদ্ধ পবিত্র করে। রোজা আমাদের মধ্যে আল্লাহ’র ভয় প্র্যাক্টিস করায় মাসব্যাপী, যাতে ১১মাস আল্লাহর ভয়কে ধারণ করে জীবনকে পরিচালনা করতে পারি।

তিনি আরো বলেন, রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, রমজান মাহাত্যের মাস। পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস, সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। রমজান মাস হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। আজকের ইফতারের আয়োজনের মাধ্যমে সবাই একত্রিত হতে পেরেছি। ইফতারের পুর্ব মূহুর্তে দোয়া কবুল হয়। নুরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আগামীতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে, কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেখানে প্রকৃত অর্থে আমরা যে শান্তি চাই, সেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। তিনি তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার সভাপতি ও সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এ্যাড, শফিক এনায়েতুল্লাহ, নবাব গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকবর হোসেন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম (সিআইপি), মেসার্স রিপন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ খাবিরুল ইসলাম, হাফেজ গোলাম রাব্বানী, হাফেজ আব্দুল আলীমসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।