সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় বিরোধকৃত জমি সংকান্ত বিষয়কে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার শিবরামবাড়ি গ্রামে।

জানাযায়, উপজেলার শিবরামবাড়ি গ্রামের ইন্তাজের ছেলে লাবল ও হাবিবুর রহমানে ছেলে আ: রহমান গংদের সাথে একই গ্রামের চাঁদ আলী গ্রুপের জমি সংক্রান্ত্র বিরোধ চলছিল। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে গ্রামের মাহাতাবের দোকানের সামনে দুই গ্রুপের মধ্য কথা কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলে উভয় গ্রুপের ১০ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলো চাঁদ আলী(৬৩) চাঁদ আলীর ছেলে মাজেদ(৪৫), শফিকুল ইসলাম শফি(৩৫) মানিক(৩০), চাঁদ আলীর মেয়ে সাথি (২৫) ও মাজেদের ছেলে মারুফ (২২), আমিরুলের ছেলে শান্ত(২৬), শামসুর রহমানের ছেলে মতিউর রহমান (৪০),সাব্বিরের স্ত্রী বৃষ্টি(২৪), শান্তর স্ত্রী বর্ষা(২০)। আহতদেরকে রাজশাহী ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাঁদ আলীর ভাই আব্দুল রাজ্জাক বাদী হয়ে শনিবার রাতেই সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত কালু মোল্লার ছেলে আবু আল সাইদ (৪৩) কে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।