মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরে সেনাবাহিনীর এক অভিযানে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম ককটেলসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদারীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে পুর্বক্ষণে দুর্বৃত্তদের অবৈধ মহড়া : জনমনে আতংক ছড়ানো হচ্ছে বলে প্রার্থীদের অভিযোগ ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশে সদর উপজেলার বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার তার বাড়ির বাগান ও আশেপাশে বিপুল অস্ত্র মজুদ রেখেছেন এমন খবরের ভিত্তিতে মাদারীপুর সদরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে এ অভিযান চালানো হয় । সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইদ্রিস হাওলাদার ও তার লোকজন।