মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন দূনীতি ও সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলা হবে। গত ২০ ফেব্রুয়ারি সকালে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে স্থানীয়দের সাথে ফুলেল শুভেচ্ছা ও এক মতবিনিময় শেষে প্রেস বিফিংয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য তিনি আরো বলেন জনগন চিকিৎসার জন্য ডাক্তারের পিছনে ঘুরবে না ডাক্তারাই চিকিৎসা সেবা দেওয়ার জন্য জনগণের পিছনে ঘুরবে। নরসিংদী জেলা সহ প্রয়োজনীয় বিভিন্ন জেলায় আরো সরকারী মেডিকেল কলেজ করারও আশ^াস দেন তিনি।
আমার কাছে মনোহরদী ও বেলাবো এলাকার সব কাজ অগ্রাধীকার পাবে। দেশ যখন সুন্দর ভাবে গড়ে উঠবে তখন আমার মনোহরদী ও বেলাবো উপজেলা ও সুন্দর করে গড়ে উঠবে। তিনি আরো বলেন যারা আমাকে ভোট দিয়েছে তাদের প্রতি আমার যেমন দায় রয়েছে যারা আমাকে ভোট দেয় নাই তাদের প্রতি সমান ভাবে আমার দায় রয়েছে। সব প্রতিহিংসার উর্ধে উঠে সব বিদ্ধেসকে ভূলে গিয়ে কোন কুচিন্তা বা অসত চিন্তা না করে আমরা নতুন সমৃদ্রশীল মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলব।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত,মনোহরদী উপজেলা বিএপি সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,চালাকচর ইউনিয়ন বিএনপি সভাপতি সরদার মাহমুদ হাসান ফোটন প্রমুখ।