চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ডের ইপিজেড মোড়ে অবস্থিত চৌধুরী মিনি সুপার মার্কেটে গত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত খবর দিলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।