রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে গ্যারেজে থাকা দুই হাজার লিটার হাওয়ার টাংকি (সিলিন্ডার) বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে গ্যারেজ মালিক ইছহাক বাবলুসহ দুই ব্যাক্তি আহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ার) রাত ৯ টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজার এ ঘটনা ঘটে। টাংকি বিস্ফোরিত হয়ে ১শত মিটার দুরে গিয়ে আসড়ে পড়ে টাংকি দ্বিখ-িত হয়ে যায়। এসময় গ্যারেজসহ পাশের আরো দুটি দোকান ঘর এবং তিনটি অটোরিকশা একটি বলি ট্রাক ধুমড়ে মুড়ছে যায়।
স্থানীয় বাজারসহ এক কিলো মিটার ব্যাপী শব্দ তরঙ্গ ও কম্পন তৈরি হয়ে এতে মানুষের মাঝে আতংক তৈরি হয়। ঘটনার পর পরেই শত-শত মানুষ ঘটনাস্থলে গিয়ে ভীড় জমায়। আহত বাবলু ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে এবং গ্যারেজের মালিক অপর ব্যক্তি তার কর্মচারী তার কানের শব্দ বন্ধ হয়ে গেছে। গুরুতর আহত বাবলুকে রাতেই নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা পথচারী ও ব্যবসায়ীরা জানান রাত ৯ টার দিকে বাবলু তার গ্যারেজে কাজ করছিল হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়।