হবিগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল মনসুর সাখাওয়াত হাসান। তিনি পেয়েছেন ১লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫হাজার ৭৬২ ভোট। বৃহস্পতিবার রাত ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া জাতীয় পার্টির আব্দুল মোতাববির চৌধুরী ৯৪১, বাসদের লোকমান আহমদ তালুদার ৪৪৮ এবং স্বতন্ত্র আফছার আহমদ রুপক ১হাজার ৮৪৩ ভোট।
এদিকে “হ্যাঁ” ভোট পেয়েছে ১লাখ ৪হাজার ৯৮৪ এবং “না” ভোট পেয়েছে ৬৩হাজার ২৬৪। মোট বৈধ ভোটের সংখ্যা ১লাখ ৬৮ হাজার ২৪৮, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩২ হাজার ৫৯০। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লাখ ৮৩৮।