কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা : মহান ২১ ফেব্রুয়ারি জাতীয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।
এ প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতার চলাকালীন সময়ে, কাপ্তাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার সহ বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাইখালী জুমিয়া পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, ওয়াগ্গা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।