নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার আয়োজনে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

০৬ মার্চ (শুক্রবার) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ঈদুল আমীন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভাঃ আমীর, জেলা মজলিসে শূরা সদস্য ও আগামী সদর চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবু নাছের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেক বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্রগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাও: রফিক বশরী।

অনুষ্ঠানে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলার সহ সভাপতি রফিক আহমদ, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি ও আগামী ঘুমধুম চেয়ারম্যান হামিদুল হক, উলামা বিভাগের পরিচালক মাওলানা মোতাহেরুল হক, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর, দৈনিক গণবার্তা আব্দুর রহমান শামীম, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুর ছাদেক ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর-সভাপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমযান পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার মাস।

উপজেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ কাশেম দোয়া ও মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার মাহফিল শেষ হয়।