কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়ন-কেইউজে'র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর হল রুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র সভাপতি ওবায়দুর রহমান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক মোঃ আবু বকর। কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়ন-কেইউজে'র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জুবায়েদ রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের সদস্য খালিদ হাসান সিপাই। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাড. শামীম উল হাসান অপু। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া করেন মাওলানা হারুন উর রশীদ।