মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগরে উপসহকারী কৃষি অফিসার এন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলা উপ সহকারী কৃষি অফিসার ও উপজেলা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন কৈজুরী গ্রামের মো: কবির হোসেন গত রবিবার রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এন্তাকাল করেন। তিনি মৃত্যু কালে ২ স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০০৯ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাহার চাকরির বয়স প্রায় ১৭ বছর। তার জানাযায় অংশ গ্রহণ করেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ উপ পরিচালক মো:মিজানুর রহমান, মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পাভেল খান পাপ্পু, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নুর আলম, হোমনা উপজেলা
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, হোমনা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, হোমনা মেকানিক মোঃ শফিকুর রহমান, মুরাদনগর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেন সরকার।উপসহকারী কৃষি কর্মকর্তা সাইজুদ্দিন সরকার, মনির হোসেন, ইলিয়াস উদ্দিন, কাজী ইসমাইল হোসেন, সাইদুর রহমান, আতিকুর রহমান, সুফি আহমেদ, মেহেদী হাসান, আবু শরীফ, মো: সাম মিয়া, একলাছুর রহমান, মাইনুল হাফিজ বিজয়, মোঃ রিপন মিয়া, মোফাজ্জল হোসেন ও উচ্চমান সহকারী মোঃ মমিনুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা।