রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে দেশীয় অস্ত্রসহ কালু চৌকিদার নামে এক ব্যক্তিকে আটক করেছে হাজীমারা পুলিশ ফাঁড়ী।

পুলিশ সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানা থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই কারখানার মালিক কালু চৌকিদারকে আটক করা হয়।

আটক কৃত কালু চৌকিদার বলেন জাকির চৌকিদার নামে এক ব্যক্তি আমাকে এগুলো বানাতে দিয়েছে। আমি এই দোকানের মালিক আমার বাড়ি এই এলাকায়

স্থানীয়দের ভাষ্য, জাকির চৌকিদার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা। এবং তাদের দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এধরনের আরও অস্ত্র তৈরী হয়ে থাকতে পারে। তারা এসব খতিয়ে দেখতে প্রশাসনের উদ্দেশ্যে জোর দাবি জানান