শিবগঞ্জে দাড়িপাল্লার নির্বাচনী অফিস ও পথসভায় বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর শিবগঞ্জ শাখার আমীর মাওলানা মোঃ সাদিকুল ইসলাম তিনি তিনি জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর এবং সেক্রেটারি মাসিরের নেতৃত্বে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালানো হয়। অফিসে শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী জনসভা আয়োজনের প্রস্তুতি চলছিল।
বিনোদপুর ইউনিয়ন আমীর মোঃ রেজাউল করিম বলেন, ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সেক্রেটারি মাশির পথসভার ঠিক আগ মুহূর্তেই হামলা করে নির্বাচনী ক্যাম্পেইনে। ভাংচুর করা হয় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস। আমাদের কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
পরবর্তীতে ড. কেরামত আলী নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে নির্বাচনে ব্যালটে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানান। তিনি শান্তিকামী জনতাকে সন্ত্রাস প্রতিরোধের আহবান জানান। এছাড়া তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে তাদের হস্তক্ষেপের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার আটক ১
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : সিলেট তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন লক্ষ বাহাত্তর হাজার পাঁচ শত টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় এক কারবারিকে আটক করা হয়েছে। গত ২৩ জানুয়ারি রাতে জৈন্তাপুর মডেল থানার সম্মুখে সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেক পোস্ট বসিয়ে বাস তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় চোরাই বিভিন্ন ব্রান্ডের চকলেট, নিভিয়া বডি মিল্ক লোশন, সেসা আয়ুর্বেদিক চুলের তেল সহ বিভিন্ন জাত ক্রিম উদ্ধার করা হয়।