দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জামিলুর রশিদ খান। গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এডভোকেট জামিলুর রশিদ খান দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে আইন পেশা ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির জেলা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
গ্রাম-গঞ্জ-শহর
মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক জামিলুর রশিদ খান
মানিকগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জামিলুর রশিদ খান।