রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ১ মার্চ দুপুরে উপজেলার ফয়লাহাটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযান পরিচালনা কালে তিনি বলেন, ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ব্যাবহার, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মুদি দোকানে টেক্সটাইল রং বিক্রয়ের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে ফয়লাহাটের অন্যান্য অসাধু ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তারা দোকানের সাটার বন্ধ করে চম্পট দেয়।
গ্রাম-গঞ্জ-শহর
ভোক্তা অধিকারের অভিযান ১১ হাজার টাকা জরিমানা
রামপালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।