চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রুকন, ওয়ার্ড নির্বাচনী পরিচালক ও তত্ত্বাবধায়দের নিয়ে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নির্বাচনে বিজয়ের চাইতে বিজয় ধরে রাখা তার চেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচনে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা। আপনারা সহযোগিতা করলে দুর্নীতিমুক্ত একটি মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা এই লড়াইয়ে আমাকে সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করছি। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসী আজ আমাদের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। দীর্ঘ ৩৫ বছর আবার আমরা এই আসনটি ফিরে পেয়েছি। এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। আমরা ঘুষ-দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ অঞ্চলের মানুষকে সন্ত্রাসমুক্ত করতে হবে। কাজের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চলের জামায়াতের সহকারী পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু গিফারী, উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।