সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ- প্রতিপাদ্যে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে রোববার গাইবান্ধায় সুশাসনের জন্য নাগরিক-সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই পর্যালোচনা সভার আয়োজন করে সুজন জেলা কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল মজুমদার।

সুজন জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। আলোচনায় অংশ নেন শিরিন আক্তার, হেদায়েতুল ইসলাম বাবু, সাঘাটা উপজেলা কমিটির সভাপতি নবাব আলী প্রধান, সাদুল্যাপুর উপজেলা শাখার সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি শামসুজ্জোহা বাবলু, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ড. বদিউল আলম মজুমদারের সহধর্মিণী তাজিমা হোসেন মজুমদারও উপস্থিত ছিলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, সুজন সেচ্চার ছিলো বলেই এবার মোটামুটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। গণতন্ত্র শক্তিশালী ও রক্ষা করতে নাগরিকদের সবসময়ই সোচ্চার থাকতে হবে।

অনুষ্ঠানে সুজনকে আরও শক্তিশালী করতে ও কর্মকাণ্ড অব্যাহত রাখতে উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন।