রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে র‌্যাবের যৌথ অভিযানে প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর এবং র‌্যাব-১ গাজীপুর এর যৌথ আভিযানিক দল গাজীপুর সদর থানার দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী রংপুর জেলারপীরগঞ্জ থানার কুমরসই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে নুর আমিন (৩৮)কে গ্রেফতার করেছে। র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোম্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার আসামীদের সাথে ভিকটিমের পারিবারিক বিষয়াদি সহ জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৩০ জানুয়ারি সকালে ভিকটিম নিজের ভুট্টা ক্ষেত থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার কুমরসই দাখিল মাদরাসার নিকট ওৎপেতে থাকা আসামীরা ধারালো ছোরা দ্বারা ভিকটিমকে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার কোরতে আসলে আসামীরা পালিয়ে যায়। অধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যু বরণক রেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই লোমহর্ষক হত্যাকান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামীদের গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতায় আসামীকে গ্রেফতারে সচেষ্ট হয়।