ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ । ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা আলাউদ্দীন জেনারেল হাসপাতালের পাশে কুচুরি পানার ডোবা থেকে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ । পুলিশ জানায় , পথচারীদের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি ।
গ্রাম-গঞ্জ-শহর
অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ ।