চুয়াডাঙ্গা সংবাদদাতা: (চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেণ চুয়াডাঙ্গা-২ আসনের (দামুড়হুদা-জীবননগর ও সদরের একাংশ) নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। বৃহ¯পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সেবা প্রার্থী রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন জামায়াত এমপি।
পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার লুনা, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর মোঃ নায়েব আলী, সেক্রেটারী আবেদউদ দৌলা টিটন, সহকারী সেক্রেটারী আবুল বাশারও রফিকুল ইসলাম জিয়া, যুব-বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, দামুড়হুদা সদর ইউনিয়ন আমীর মাওলানা আবুল কাশেম জিহাদী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমীর আবু হানিফ ও নতিপোতা ইউনিয়ন নায়েবে আমীর মঞ্জুরুল করীম লাভলু প্রমুখ ।
অভিযান শেষে এমপি রুহুল আমীন বলেন, আজ আমরা হাসপাতাল ”ত্বর পরিষ্কার করতে এসেছি এটা একটা ম্যাসেজ, আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহতি করলাম এভাবেই হাসপাতাল পরিষ্কার রাখবো। নানা প্রতিকুলতা আছে তারপরও আমরা সর্রো”চ দিয়ে হাসপাতালটাকে পরিস্কার করে রাখতে চাই।
তিনি আরও বলেন, হাসপাতালটি নানা কারণে দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। আমরা এখানকার সব ধরনের সমস্যার কথা শুনেছি। যেখানে যেখানে ডেভলপ করার দরকার আমরা সেটা নিয়ে কাজ করবো। এই হাসপাতালে অপারেশন বন্ধ আছে। আমরা আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালু করবো। সরকারী হাসপাতালে যেন সবাই সেবা নিতে পারে সেভাবে গড়ে তোলা হবে। পরে তিনি দামুড়হুদা উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে যোগ দান করেন এবং উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে স্বস্ব ক্ষেত্রে ভূমিকা রাখার আহবান জানান।