রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগর সৃষ্টি মাল্টিমিডিয়া মডেল হাইস্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯.০০ টায় সৃষ্টি মাল্টিমিডিয়া মডেল হাইস্কুল মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, সৃষ্টি মাল্টিমিডিয়া মডেল হাইস্কুলের পরিচালক মোহাম্মদ জুনায়েদ রহমান (চন্দন) ও মোহাম্মদ হারুনুর রশীদ উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় ২৩ জন কৃতি ছাত্র-ছাত্রীর মাঝে সংবর্ধনা এবং ৪০ জন ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক মোঃ রাজু আহমেদ বলেন, আমরা স্কুলের পড়াশোনার গুণগত মান ধরে রাখতে সার্বক্ষণ ভালো পাঠদান দিয়ে থাকি এবং প্রতি বছর ছাত্র-ছাত্রীর মেধাবিকাশে উদ্বুদ্ধ করতে সংবর্ধনা এবং পুরস্কার দেয়া হয়।
স্কুলের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, আমাদের স্কুলে দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত তাই শিক্ষার্থীদের পড়াশোনার গুণগত মান নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর।
স্কুলের আরেকজন পরিচালক মোহাম্মদ জোনায়েদ রহমান (চন্দন) বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত করণের জন্য নিয়মিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান সহ শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঠদান নিশ্চিত করা হয়।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। সংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন রহিদুল ইসলাম রাইপ।