চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর ১১ দলের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি রোড শো অনুষ্ঠিত হবে। রোড শোতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বিবৃতিতে তিনি বলেন, আগামীকাল রবিবার বিকাল ৩টায় নগরীর বহদ্দারহাট মোড় থেকে রোড শোটি উদ্বোধন করা হবে। রোড শোটি ২ নম্বর গেট হয়ে জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট মোড়, আগ্রাবাদ মোড়, কাস্টমস মোড়, সল্ট গোলা, ইপিজেড মোড়, বন্দরটিলা, স্টিল মিল অতিক্রম করে পতেংগা গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হবে।

তিনি আরও জানান, এ রোড শো ও সমাবেশে ১১ দলের সকল শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। গণতন্ত্র ও জনগণের মতামতকে শক্তিশালী করতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগরবাসীসহ সর্বস্তরের জনগণকে উক্ত রোড শোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।