নরসিংদী সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান। গত মঙ্গলবার রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যারিস্টার তৌফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মো: সানাউল্লাহ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। ফরম সংগ্রহের সময় সানাউল্লাহ’র সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ফরম সংগ্রহের তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন