শার্শা (যশোর) সংবাদদাতা : “অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২৬ জানুয়ারী বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যশোর কমিশনার অব কাস্টমস, কাস্টমস, একাসাইজ ও ভ্যাট কমিশনারেট আব্দুল হাকিম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেনাপোল কাস্টমস এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাকিব রায়হান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেল।