ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার পানি উন্নয়ন বোর্ড এলাকায় ভাষার মাস ঘিরে ব্যস্ত সময় পার করছেন এক তরুণ পতাকা বিক্রেতা। তাঁর নাম মোঃ আশরাফুল ইসলাম, বাড়ি হাতীবান্ধা উপজেলা, লালমনিরহাট জেলা। টানা ১১ বছর ধরে তিনি জাতীয় পতাকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। ফেব্রুয়ারি এলেই তাঁর ব্যবসা কিছুটা বাড়ে। বিশেষ করে একুশে ফেব্রুয়ারি ঘিরে মানুষ শহীদদের স্মরণে পতাকা সংগ্রহ করেন। তিনি বলেন, “এই পতাকা শুধু কাপড় নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের আত্মত্যাগের স্মৃতি।”
১৯৫২ সালের ভাষা আন্দোলনে আবুল বরকত, আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আবদুল জব্বারসহ নাম না জানা অনেক শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার ইতিহাস। পৃথিবীতে ভাষার অধিকারের জন্য জীবন দেওয়ার এমন ঘটনা বিরল—আর সেই গৌরবের নাম বাংলাদেশ।
সবুজের বুকে লাল সূর্যের পতাকা হাতে দাঁড়িয়ে থাকা এই তরুণ যেন মনে করিয়ে দেনÑ“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।” ভাষার মর্যাদা রক্ষায় তাঁর এই ছোট ব্যবসাই হয়ে উঠেছে এক নীরব