আগামী ২৯ মার্চ খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ইতোমধ্যে চারটি প্যানেল প্রকাশ পেয়েছে। আইনজীবী সমিতি অঙ্গণের বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে ব্যানার, প্যানা ও ফেস্টুন। ভোটারদের কাছে বিতরণ করা হচ্ছে স্ব-স্ব প্যানেলের প্রার্থীদের ছবি সম্বলিত হ্যান্ডবিল। প্যানায় শোভা পাচ্ছে প্রার্থীদের প্যানেল পরিচিতি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। পরবর্তীতে নির্বাচন সম্পন্ন করার জন্য গত ৫ আগস্টের পর তিনমাসের জন্য গঠন করা হয় একটি এডহক কমিটি। কমিটি গঠনের তিন মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে তারা ব্যর্থ হন। প্রায় দেড় বছর ধরে এডহক কমিটির নেতৃত্বে চলে খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যক্রম।
নির্বাচনী (দাপ্তরিক) কাজে নিয়োজিত মো. ফরহাদ হোসাইন বলেন, আগামী ২৯ মার্চ খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তারিখ ধার্য্য করা হয়েছে। নির্বাচন পরিচালনা করার জন্য এডভোকেট শেখ আব্দুল আজিজকে চেয়ারম্যান, এডভোকেট এস এম মনজুর কাদের ও এডভোকেট এস এম মুজিবর রহমানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে জেলা আইনজীবী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ১ হাজার ২০২ জন। সাতটি পদে চারটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শীর্ষ দু’টি পদ নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। চার প্যানেলের মধ্যে রয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ-এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু পরিষদ, বাংলাদেশ লা’ইয়ার্স কাউন্সিল মনোনীত এডভোকেট মো. আবুল খায়ের-এডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির পরিষদ এবং সম্মিলিত মো. বাচ্চু মিয়া-সফিউল আলম সুজন পরিষদ মনোনীত প্যানেল।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ-এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু পরিষদে প্রার্থীরা হলেন সভাপতি পদে এডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু, সহ-সভাপতি পদে এডভোকেট মোশারফ হোসেন শেখ ও এডভোকেট মো. মহসিন চৌধুরী, যুগ্ম-সম্পাদক পদে এডভোকেট এম এম তৌহিদুজ্জামান তৌহিদ, সম্পাদক পাঠাগার পদে এডভোকেট জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুরুন নাহার নাজমুন নেছা জেবা, সদস্য পদে এডভোকেট শেখ সোহান ইসলাম পার্থ, এডভোকেট আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, এডভোকেট নারান কুমার মন্ডল, এডভোকেট শাকিরা ফেরদৌস রিমি, এডভোকেট স্বর্ণালী দাশ, এডভোকেট মোল্লা আশিকুজ্জামান আশিক, এডভোকেট মো. শাহজাহান ঠাকুর।
বাংলাদেশ লা’ইয়ার্স কাউন্সিল মনোনীত এডভোকেট মো. আবুল খায়ের-এডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির পরিষদে প্রার্থীরা হলেন সভাপতি পদে এডভোকেট মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক পদে এডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির, সহ-সভাপতি পদে এডভোকেট মুহা. আব্দুল মান্নান ও এডভোকেট মোসা. খুরশিদা সুলতানা (খুশি), যুগ্ম-সম্পাদক পদে এডভোকেট মো. মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট আবু ইউসুফ মোল্লা, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এডভোকেট আলীনুর রহমান সরদার, সদস্য পদে এডভোকেট মো. নাজমুল হক আকুঞ্জী, এডভোকেট প্রভাত কুমার সরকার, এডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, এডভোকেট রুবেল মিনা (আব্দুর রহমান), এডভোকেট মো. লুৎফর রহমান, এডভোকেট মো. শহীদুল ইসলাম, এডভোকেট শেখ মো. হুসাইন কবির।
সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী মনোনীত প্যানেলে প্রার্থীরা হলেন সভাপতি পদে এডভোকেট বেগম আক্তার জাহান (রুকু), সাধারণ সম্পাদক পদে এডভোকেট নিহিত কামিত ঘোষ, সহ-সভাপতি পদে এডভোকেট এ এ এম মমিনুজ্জামান ও এডভোকেট সাবিত্রী চক্রবর্তী, যুগ্ম-সম্পাদক পদে এডভোকেট এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট হাফিজুর রহমান, সদস্য পদে এডভোকেট শর্মিষ্ঠা রানী কুন্ডু।
সম্মিলিত এডভোকেট মো. বাচ্চু মিয়া- এডভোকেট সফিউল আলম সুজন পরিষদ মনোনীত প্যানেলে প্রার্থীরা হলেন সভাপতি পদে এডভোকেট মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. সফিউল আলম সুজন, সহ-সভাপতি পদে এডভোকেট ইলিয়াস খান ও এডভোকেট সমর চন্দ্র মন্ডল, যুগ্ম-সম্পাদক পদে এডভোকেট সরদার আবুল হাসেম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট খাদিজা আক্তার টুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট প্রজেশ রায়, সদস্য পদে এডভোকেট আয়শা খাতুন, এডভোকেট মো. আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, এডভোকেট কিশোর কুমার বৈরাগী, এডভোকেট সুশীল কুমার গোলদার, এডভোকেট সুরঞ্জন মন্ডল, এডভোকেট মো. শাহাবুদ্দিন হোসেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত পরিষদের সভাপতি র্প্রার্থী এডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ বলেন, এটি একটি পেশাজীবী সংগঠন। পেশাজীবী এ সংগঠনের সবাই এখন নির্বাচনমুখী। গণতান্ত্রিক পন্থায় নির্বাচন সম্পন্ন হোক এটাই তিনি প্রত্যাশা করেন। যোগ্যতার মাফ কাঠিতে নেতা নির্বাচিত হোক এটা আশা করেন তিনি। তিনি বলেন, তাদের প্যানেল বিজয়ী হলে সমিতির সকল সদস্যের পাশে থেকে কার্যক্রম পরিচালনা করা হবে।
বাংলাদেশ লা’ইয়ার্স কাউন্সিল মনোনীত পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট মো. আবুল খায়ের বলেন, গণতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হোক এটা সকল ভোটার প্রত্যাশা করেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তারা নির্বাচনের পক্ষে। তিনি বলেন, তিন মাসের জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়েছিলো। ওই কমিটি তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এমন কথা ছিলো কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে তারা ব্যর্থ হয়েছেন। এতে ব্যাহত হয়েছে নির্বাচনের ধারা।