বগুড়া অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা বুধবার সকাল ৭টায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম পা ভেঙে গেছে, মস্তিষ্কে ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমান তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে এবং সুস্থতা কামনা করে দোয়া করেছেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আবু তাহের নুর মোহাম্মদ প্রমুখ। নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট তার দ্রুত সুস্থতা কামনা করেন।