নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়ি বাহরে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার বেলা ১২ টায় উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার জবাবে হান্নান মাসউদের সাথে থাকা এনসিপির কর্মী সমর্থকরা প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এনসিপির নেতাকর্মীদের সাথে থাকা দশটির বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয় ও তাদের পাঁচ জনের মত নেতাকর্মীকে অবরুদ্ধ করে বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। এ সময় পুলিশ সেখানে উপস্থিত থাকলেও পুলিশের সামনেই প্রকাশ্যে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীদের মহড়া দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ তার গাড়িবহর নিয়ে প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে সেখানে আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা একত্রিত হয়ে গাড়িবহর লক্ষ করে গুলি করে ও হামলা চালায়। হামলার মুখে প্রথমে পিছু হটলেও পরবর্তীতে হান্নান মাসউদের নেতৃত্বে এনপিপি কর্মীরা পুনরায় একত্রিত হন।
গ্রাম-গঞ্জ-শহর
ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে গেলে হান্নান মাসউদের গাড়ি বহরে হামলা
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য