দিনাজপুরের কাহারোলে উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশাকে ২ লক্ষ টাকা ও একটি প্রাইভেটকারসহ যৌথ বাহিনী আটক করেছে।

১১ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১১ টায়-২ নং রসুলপুর ইউনিয়নের সাধু বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়৷

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী টহল রত অবস্থায় সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে। পরবর্তীতে যৌথ বাহিনী'র তল্লাশিতে ঐ প্রাইভেট গাড়ি থেকে ২ লক্ষ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে এবং ড্রাইভার পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ বাহিনীর উপস্থিতিতে কাহারোল সহকারী কমিশনার-(ভূমি)প্রবীর বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতে-নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে দণ্ডবিধি-১৮৬০-১৭১( চ)ধারায় ৫ হাজার টাকা জরিমানা সহ উদ্ধারকৃত ২ লক্ষ টাকা জব্দ করেন।

দিনাজপুর ১ আসনে বিএনপির'র মনোনীত প্রার্থী মনজুরুল ইসলামের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বে রয়েছেন গোলাম মোস্তফা বাদশা।

উক্ত অভিযানের আটককৃত ঐ প্রাইভেটকার টি নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার পাস অনুমোদিত এবং স্টিকার কার্ড ব্যবহৃত ছিল। নির্বাচনে অত্র উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বে রয়েছেন তিনি।