আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। শনিবার বিকেলে উপজেলার মডেল মসজিদে অনুষ্ঠিত হয় এই আয়োজন ধর্মীয় চেতনার পাশাপাশি রাজনৈতিক ঐক্য ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া।
এছাড়া আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক নাজমুল রিপনসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আগৈলঝাড়া থানা সভাপতি মোঃ কাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন মোল্লাসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শ্রীপুর (মাগুরা) : মাগুরায় শ্রীপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা’র বরিশাট গ্রামের নতুন বাড়ী উদ্বোধন উপলক্ষে রবিবার বিকালে তার বাড়ীতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলার সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্না এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান,উপজেলা নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর।
তিতাস (কুমিল্লা) : পবিত্র মাহে রমযানের আনন্দ ভাগ করে নিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক, সৌদি প্রবাসী জনাব নুরনবী সরকার। মানবতার টানে শেকড় ভোলেননি প্রবাসী নুরনবী।
গত ২ মার্চ সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজার সংলগ্ন তাঁর নিজস্ব বাসভবনে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে এলাকার ৫ শতাধিক হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মরদানা দাখিল মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের (শিবগঞ্জ) নবনির্বাচিত সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। এসময় এমপি বলেন, আপনারা শুনছেন জেনেছেন অনেক জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু এরপরও জামায়াতে ইসণামী ১১ দলীয় জোট নিয়ে বিরোধী দল নিয়ে থাকতে চেয়েছে। আমরা জনগণের রায়কে উপেক্ষা করি, তাহলে দেশে অরাজকতা ও বড় ধরনের গন্ডগোল সৃষ্টি হবে। জনগণের রায় আমরা মেনে নিয়েও মানতে পারলাম না এটা প্রমাণিত হবে। এইজন্য আমাদেরকে বিরোধী দল হিসেবে কাজ করতে হবে।
কুমারখালী (কুষ্টিয়া) : সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের পক্ষ থেকে গত শনিবার গড়াই তীরের রংধনু রেস্টুরেন্টে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তৃতীয় বারের মত আয়োজিত অনুষ্ঠানে কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সাইদ, কবি ওয়াজেদ বাঙালি, কবি সাহাবুদ্দিন আহমেদ, কবি রহমান আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। কুমারখালী সাহিত্য সংসদের সেক্রেটারি মাহমুদ শরীফের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার ফেরিওয়ালা ফিভ এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল। উক্ত ইফতার মাহফিলে কুমারখালী খোকসা ও কুষ্টিয়ার ৩২জন বিশিষ্ট কবি সাহিত্িযক অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : পবিত্র মাহে রমযান উপলক্ষে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ মার্চ উপজেলা অডিটোরিয়ামে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আহসানুল হক বলেন, রমযান আত্মশুদ্ধি ও নৈতিকতার মাস। ব্যক্তি ও পেশাগত জীবনে সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। তিনি প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা হয়।
সাদুল্লাপুর (গাইবান্ধা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ মার্চ বিকেলে খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এসএম সামিউল্লাহ সলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম। তিনি এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খোর্দ্দকোমরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সামিউল্লাহ সলিলের নাম ঘোষণা করেন।