শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : শিবালয় উপজেলা সদরের আরিচায় অবস্থিত মুল পোষ্ট অফিসসহ উপজেলার ৭ টি ইউনিয়নের ৬ টি সাব-পোষ্ট অফিস ছাড়াও ১৩ টি ইডি পোষ্ট অফিস নানা অনিয়ম ও সমস্যায় জর্জরিত পড়েছে।

এসব পোষ্ট অফিসগুলির কোনকোনটির ডাকঘরের নিজস্ব ভূমি কিম্বা অফিস ঘর নেই, আবার কোনকোনটির অফিস ঘর (ডাকঘর) থাকলেও নেই প্রয়োজনীয় আসবাবপত্র ও লোকবল। এছাড়াও নানাবিধ অনিয়ম ও দুর্নীতির কারণে বিঘিœত হচ্ছে ডাক বিভাগের সেবা কার্যক্রম।

অভিযোগ রয়েছে, শিবালয় উপজেলা সদরের আরিচায় অবস্থিত মুল পোষ্ট অফিসসহ ৭ টি ইউনিউনের তেওতা, জাফরগঞ্জ, শিবালয়, উথলী, নালী, রূপসা,আমডালা,বরঙ্গাইল, মহাদেবপুর, শাকরাইল, মাচাইন, শিমুলিয়া ,বুতনী, তাড়াইল, আরুয়াসহ মোট ২০ টি পোষ্ট অফিসগুলির পোষ্ট মাষ্টার কিম্বা ডাক পিয়নেরা নানা অজুহাতের ভিত্তিতে প্রাপকের নিকট মনিঅর্ডার, চাকরির নিয়োগপত্র, ইন্টারভিউ কার্ড, সরকারী ডকুমেন্ট ও চিঠিপত্র, আদালতের নোটিশ, ব্যাংকের চিঠি, রেজিস্ট্রি চিঠি, গুরুত্বপূর্ণ নানাবিধ ডকুমেন্টসহ নানাবিধ চিঠিপত্র সময়মত পৌঁছে না দেয়ার কারণে ভুক্তভোগীরা নানা অসুবিধা ও বিড়ম্বনার শিকার হওয়ার পাশাপাশি অনেকের মূল্যবান জীবনে আঁধার নেমে আছে। অনেকে চাকুরির যোগদান পত্র যোগদানের তারিখ অতিবাহিত হওয়ার ১ মাস পর হাতে পাওয়ায় আর চাকুরিতে যোগদান করতে পারেনি। গত ১ বছরে প্রায় ২ শতাধিক প্রার্থী চাকুরির জন্য আবেদন করে যথাসময়ে ইন্টারভিউ কার্ড হাতে না পাওয়ায় নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেনি।

সূত্র জানায়, প্রটিটি ডাকঘরের জন্য একজন পোষ্ট মাষ্টার, একজন পিয়ন ও একজন ডাক হরকারা বরাদ্ধ থাকার নিয়ম থাকলেও এসব সাব-ইডি পোষ্ট গুলিতে প্রয়োজনীয় লোকবল নেই। ডাক হরকারার অভাবে উপজেলার অধিকাংশ সাব-ইডি পোষ্ট অফিস গুলোতে সপ্তাহে মাত্র একবার ডাক আদান-প্রদান হয়। এসব ডাকঘরের দায়িত্বে থাকা নি¤œ বেতনভোগী ডাক পিয়ন বা পোষ্ট মাষ্টারের পক্ষে এত কম বেতনে কাজ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। তবুও উপায়ন্ত না পাওয়া মানবেতর জীবনযাপনকারী এসব ডাক বিভাগের নি¤œ বেতনভোগী কর্মচারীরা সংসারের হাল ধরতে ডাক বিভাগে কাজ করার পাশাপাশি অন্য পেশা বেছে নেওয়ায় ডাক সেবা ব্যহত হচ্ছে। আর ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ বিষয়ে একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেওয়ায় বেশ কিছুদিন শিবালয়ের মুল ডাকঘরসহ উপজেলার ৬ টি ইউনিয়নের ৬ টি সাব-পোষ্ট অফিস ছাড়াও ১৩ টি ইডি পোষ্ট অফিসের সেবার মান কিছুটা উন্নত হলেও পরে আস্তে আস্তে পূর্বেকার রুপে ফিরে আসে।

শিবালয়ের প্রধান পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার মোঃ আমিনুল ইসলাম প্রতিবেদককে জানান,শিবালয় উপজেলার ৭ টি ইউনিউনের প্রায় ৩ লক্ষাধিক লোকের ডাক যোগাযোগের অন্যতম বাহন হচ্ছে ডাক বিভাগ। উপজেলার প্রধান ডাকঘরসহ ১৯ টি সাব ও ইডি পোষ্ট অফিস হতে তারা ডাক সেবা পাবে এটাই স্বাভাবিক। আমি এখানে সবে মাত্র যোগদান করেছি। অভিযোগের বিষয়টি আমার জানা নেই। এখন বিষয়টি জানলাম। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।