কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী গান্ধাইল ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গান্ধাইল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মোঃ আব্দুল মজিদ সাংবাদিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমীর আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা কর্মপরিষদ সদস্য হাসান মনসুর মিলন ও উপজেলা আমীর অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপন, হাসান মনসুর মিলন ও মাওলানা মোঃ শাহিনুর আলম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী রতনকান্দি ইউনিয়নের বহু নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গান্ধাইল ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ খোশলেহাজ উদ্দিন।
পটুয়াখালী : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুমকি উপজেলা-এ হিলফুল ফুজুল সেবা সংঘ-এর উদ্যোগে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১মার্চ) সকাল ১০টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ দুমকি তালুকদার বাড়িতে প্রতি বছরের ন্যায় এ বছরও এ কর্মসূচির আয়োজন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি, দুধ, সাবান, নগদ অর্থ, লুঙ্গি ও শাড়ি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ ফরিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল করিম মৃধা কলেজের সহকারী অধ্যাপক অধ্যাপিকা শাহারিয়া সারমিন, বিশিষ্ট সমাজসেবক জালাল আহমেদ তালুকদার, পটুয়াখালী সদর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন আল মামুন এবং পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক মো. হোসাইন আহমেদ (কবির হাওলাদার)। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ : ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সেফ্রন ডিলাইট মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ রমযান আলী । বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মোহাম্মদ আজিজুল হক মাওলানা, নাজমুল ইসলাম, সাংবাদিক শামসুল আলম সেলিম , মাওঃ সানাউল্লাহ,
কামরুল হাসান, মোঃ আরাফাত মোহাম্মদ, তাজুল ইসলাম। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : জেলার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সোমবার বিকেলে শহরের সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মাহফিলের আয়োজন করে জামায়াতের ইসলামীর পৌর শাখার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামী।
ওয়ার্ড জামায়াতের আমীর শেখ মোহাম্মদ বদরুল আলম টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম (এপিপি)। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আকমল হোসেন মোল্লা, মোতালেব হোসেন প্রমুখ। সকল নাগরিকের শিক্ষায় সমান অধিকার নিশ্চিতকরণে একমাত্র সমাধান জাতীয়করণ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো’র কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সোমবার বিকেলে কুমারখালী জে এন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র অনুষ্ঠানে সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এস এম এম নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমারখালী সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম।
কুষ্টিয়া জেলা সহসভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মাহমুদ শরীফ, মাওলানা আব্দুল হালিম, অধ্যক্ষ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামর কুমারখালী উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বশির আহমেদ।
গাইবান্ধা : আদর্শ শিক্ষালয় গাইবান্ধার উদ্যোগে গত রোববার মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম। ইফতার মাহফিলে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো. মুহতাসিম সাদিক।
আদর্শ শিক্ষালয়ের সভাপতি জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ খায়রুল আমিন, আদর্শ শিক্ষালয়ের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ও উপদেষ্টা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মো. আনওয়ার হোসেন।
মৌলভীবাজার : মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে রোবার জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বকশী ইকবাল আহমদ, ডাঃ সাদিক আহমদ , এড. নুরুল ইসলাম শেফুল, খালেদ চৌধুরী, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল বাছিত বাচ্চু প্রমুখ শুভেচ্ছা বক্তব্যে শুধুমাত্র সাংবাদিকদের সম্মানে অত্যন্ত সুশৃংখল ও আলাদা ইফতার আয়োজনে জামায়াতের প্রশংসা করা হয়। মহাগ্রন্থ আল কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত পেশ করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী। জাতির দর্পণ সম্মানিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদুর রহমান আজাদ, মোঃ ইদ্রিস আলী আকমল হুসেন নিপ, সালেহ এলাহী কুটি, আনোয়ারুল ইসলাম জাবেদ, আব্দুল আজিজ, এস.এম মেহেদি হাসান, হুসাইন আহমদ , মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার পূর্ব মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
কালিগঞ্জ, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমযান উপলক্ষে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমযান ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সুসজ্জিত মনোরম পরিবেশে প্যান্ডেলে প্রায় তিন শতাধিক রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সম্পাদক ও ইফতার কমিটির আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৮ফেব্রুয়ারি (শনিবার) বিকাল তিনটায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতে সহসেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,কালিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কালিগঞ্জ উপজেলা জামায়াতে অফিস সেক্রেটারি আফতাব উদ্দিনসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে যুবদায়িত্বশীল, কর্মী,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এসময় অতিথিরা বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমযানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ঝিনাইদহ: ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঝিনাইদহ জেলা শাখা। রবিবার বিকালে শহরের লা এলিমেন্তো রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয় পারস্পরিক সংলাপ, সম্প্রীতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মিলনমেলায়।
জেলা শিবিরের সভাপতি উবাইদুর রহমান খাঁনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি শেখ আল-আমীন, জেলা শিবিরের সাবেক সভাপতি আরিফ হোসেন, জেলা সেক্রেটারি রিয়াজুল ইসলাম, জেলা সমন্বয়ক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আঃ রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা রমযানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম, ন্যায় ও মানবকল্যাণ বাস্তব জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে সুস্থ ধারার ছাত্ররাজনীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইফতার মাহফিলটি জেলার ছাত্রসমাজের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।