বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সারাদেশের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাসমূহে নিম্নোক্ত কর্মসূচি যথাযথভাবে পালিত হবে—

১. রমাদান উপলক্ষ্যে শাখাভিত্তিক স্বাগত র‍্যালি আয়োজন।

২. শহীদ পরিবার, শিক্ষার্থী ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল আয়োজন।

৩. ইসলামের প্রতি আহ্বানমূলক গ্রাফিতিতে দেয়াল সাজানো।

৪. বিষয়ভিত্তিক আয়াত-হাদিস ও সূরা মুখস্তকরণ প্রতিযোগিতার আয়োজন।

৫. শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদান।

৬. মসজিদভিত্তিক সহিহ কুরআন প্রশিক্ষণ, দারসুল কুরআন ও হাদিস পাঠের ব্যবস্থা করা।

৭. শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানো।

৮. এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

৯. প্রোডাক্টিভ রমাদান' শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজন।