ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি জুবায়েরকে পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিকভাবে লাঞ্চিত করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে দশটার দিকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাটোর-২ সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে প্রার্থীর সাথে থাকা ব্যক্তিদের সাথে যুবদল নেতা হীরার নেতৃত্বে ১০-১২ জন তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে সংগ্রাম প্রতিনিধি ভিডিও ধারন করার সময় বিএনপির লোকজন দায়িত্বে থাকা আনসারের কাছে থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সদস্য গিয়ে তাকে উদ্ধার করে। পরে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতাল প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, প্রশাসনের সামনে একজন প্রার্থীকে লাঞ্চিত করেছে। কিন্তু প্রশাসনের নিরব ভূমিকা আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। এমনকি দায়িত্বরত একজন সাংবাদিককে প্রশাসনের সামনে শারিরীকভাবে লাঞ্চিত করার পরও প্রশাসন তাদেরকে সেফ এক্সিটে বের হতে সাহায্যে করেন। এমন প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোন কথা না বলে চলে যান।