বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিনের পিতা হাবিবুর রহমান ক্যন্সার ও বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার বেলা ১১টায় ৮৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত বৃহস্পতিবার রাত ৮টায় জানাযা শেষে তাকে উল্লাপাড়ায় কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী : হাবিবুর রহমান এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, হাবিবুর রহমান সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। তার সন্তানদেরকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।