দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতারের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় বড় সাফল্য দেখিয়েছে পুলিশ।রোববার (১৫ ফেব্রুয়ারি) দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিঃ) মো. সুমন সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. কামাল হোসেনকে গ্রেফতার করেন। কামাল হোসেন দাউদকান্দি উপজেলার তিনছিটা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।গ্রেফতারকৃত কামাল হোসেন জিআর-২৭০/২০০৭ এবং দায়রা মামলা নং-৭৯৯/২০০৯-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে গত ১৫৫/২০২৬ প্রসেস নম্বরে সাজা পরোয়ানা জারি ছিল। ২০০৭ সালের একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করলে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।