খুলনায় প্রকাশ্যে গুলী করে শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে এ ঘটনাটি ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুইজন হেলমেট পরিহিত যুবক একটি নীল রঙের মোটরসাইকেলে করে এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। বেলা ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিলগেট এলাকায় এসে সোহেল শেখকে মাথায় লক্ষ্য করে গুলী চালায়। গুলীবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ঘটনাস্থানে মারা যান সোহেল। গুলী করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।