এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরস্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসির কুরআন মিডিয়া ব্যক্তিত্ব মিরসরাই দরবার শরীফের পীর শাহ সূফী আল্লামা আবদুল মোমেন নাছেরী। গতকাল শনিবার এক বিবৃতিতে অভিনন্দন জানান। এবং মহান আল্লাহ দরবারে তার সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে মিরসরাই পীর বলেন, শহীদ সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া সব সময় আলেম ওলামা পীর মাশায়েখের প্রতি গবীর শ্রদ্ধা পোষন করতেন। আমি আশা প্রকাশ করি যে তারেক রহমান সাহেব ও, তার পিতা মাতার পথ অনুসরণ করে দেশ ও জাতীর এবং ইসলামের মূল্য বোদ রক্ষায় ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। মিরসরাই পীর তার বিবৃতিতে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করেন এবং নতুন দেশ গঠনে তার পিতা ও মাতার মতো সুন্দর ও সুষ্ঠু নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি