জুলাই শহীদদের সম্মান প্রদর্শণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোটের প্রচারণার লক্ষ্যে রংপুরে ৩৬ জুলাই স্তরে নারী ও পুরুষ এর জন্য আলাদা বুথ এর মাধ্যামে গন সচেতনতা সৃষ্টি। হ্যাঁ ভোটের প্রচারণার জন্য লিফলেট বিতরণ। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ্যান্বাসেডর নিয়োগ। ব্যানার ও ফেস্টুন টাঙ্গানো। রংপুর জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য সকল শ্রেণি পেশার মানুষের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও হ্যাঁ ভোটের গরুত্ব বুঝিয়ে উদ্বুদ্ধকরণ। এই ৫টি পদক্ষেপকে সামনে রেখে রংপুরে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর জুলাই-৩৬ চত্বরে এনসিপি রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আল মামুন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে গনভোট নিয়ে ভোটারদের মাঝে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রশ্নগুলোকে উত্তর দেয়ার জন্য নিবার্চনে সংসদ সদস্য প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীকের ভোটের প্রচারনা নিয়ে যাস্ত থাকায় হ্যাঁ/না ভোট এর বিষয়ে ভোটাররা সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না। আল মামুন আরো বলেন, গনভোট বিষয়াটি নতুন প্রজন্ম ও সাধারণ ভোটারদের কাছে সহজ করে উপস্থাপন করার জন্য আমরা তাদের দোড়গায় যেতে চাই। এজন্য ২৪ এর ছাত্র জনতার অভ্যূত্থানে যেহেতু সাধারন শিক্ষার্থী ও সকল শ্রেণি পেশার মানুষ এ আন্দোলনে অংশ নিয়েছিল বিধায় এটি সফল হয়েছিল। তাই গণভোটে সকলের অংশগ্রহণ ও সহযোগীতার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আপনাদের সহযোগীতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক শান্তি কদেরী, শরিফ হোসেন মনা, যুগ্ন সদস্য সচিব রোস্তম আলী, জেলা যুগ্ম সদস্য সচিব রেদওয়ানসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
গ্রাম-গঞ্জ-শহর
হ্যাঁ ভোটের প্রচারণায় রংপুরে এনসিপির সংবাদ সম্মেলন
জুলাই শহীদদের সম্মান প্রদর্শণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোটের প্রচারণার লক্ষ্যে রংপুরে ৩৬ জুলাই স্তরে নারী ও পুরুষ এর জন্য আলাদা বুথ এর মাধ্যামে গন সচেতনতা সৃষ্টি।