মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ সড়ক ও সড়ক পথে সুশাসন নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ মার্চ সকালে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহবায়ক বজলুর রশিদ চুন্নু, এসএম শহীদ, হাবিবুর রহমান, সড়ক দুর্ঘটনায় নিহত রনির পিতাসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ট্রাক, বাস, পিকআপ, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহনের দানবিয় গতি বন্ধ করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ তিন চাকার যান চলাচল বন্ধের দাবি এবং অহরহ সড়ক দুর্ঘটনার প্রতিরোধের দাবি জানান।