রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা
রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম গত শুক্রবার তারাগঞ্জ উপজেলার স্থানীয় ও/এ সিনিয়র মাদরাসায় ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন।
এসময় এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, এই মেডিকেল ক্যাম্পে সমাজের অসহয় দরীদ্র সুবিধা বঞ্চিত রোগীদের অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয ঔষধ দেয়া হবে। তিনি বলেন, মানুষের কল্যানে কাজ করতে পারাটাই আনন্দের। এই সেবা মানুষের কল্যাণে অব্যহত থাকবে।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর বেদরগঞ্জ উপজেলা নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রুস্তম, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা ইয়াকুব আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পরে এটিএম আজাহারুল ইসলাম এমপি উপজেলার কুর্শা ইউনিয়নের অন্নপুর গ্রামে গত ২৪ শে ফেব্রুয়ারী হত্যাকান্ডের শিকার ইলেকট্রিশিয়ান মঞ্জুরুলের বাড়িতে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের খোঁজ-খবর নেন এবং এই হত্যাকান্ডে দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান।