কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের কালাইয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)ও হাতিয়র কামিল মাদরাসার সভাপতি জেসমিন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখার রহমান, পাউশগাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মামুনুর রশীদ, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ শাহজাহান আলী, এ্যাডঃ কাজী রাব্বিউল হাসান মোনেম, একেএম ইমতিয়াজ আলী, ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, সুপার মতিয়র রহমান, আব্দুল মাজেদ, মাওলানা শফীর উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান ডাবলু ও মেজবাহুল আলম।
গ্রাম-গঞ্জ-শহর
অধ্যক্ষকের বিদায়ী সংবর্ধনা
জয়পুরহাটের কালাইয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান