মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১টায় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম। সভা পরিচালনা করেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ।
সভায় বক্তৃতা করেন এমইউজে খুলনার সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, সদস্য মো. আমীরুল ইসলাম, শেখ শামসুদ্দীন দোহা, মো. রাসেল ইসলাম গাজী। এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, সদস্য সেলিম গাজী, কামাল হোসেন, মো. আবুল হাসান চৌধুরী, মো. মোজাহিদুর রহমান, এম এ আজিম, মাসুম বিল্লাহ ইমরান, মো. শাহ আলম প্রমুখ। আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এমইউজে খুলনার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, সদস্য এইচ এম আলাউদ্দিন, রফিউল ইসলাম টুটুল, মো. মিজানুর রহমান মিলটন, আবুল হাসান শেখ, আবুল বাশার, শেখ শামসুদ্দীন দোহা, মো. আবুল হাসান চৌধুরী, উম্মে উমামা, শাহ আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।