চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আল-কুরআনে রোজা ফরজ করার বিধান যেভাবে এসেছে সেভাবেই ক্বিসাসের বিধান এবং কিতালের বিধানও এসেছে। সালাত কায়েমের মতোই দ্বীন কায়েমের বিধানও এসেছে। আল্লাহর ফরজ বিধান একাংশ মেনে অন্যটিকে অস্বীকার করার সুযোগ নেই। ইসলামের পূর্ণ অনুসরণের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নিতে হবে আমাদেরকে। তাহলেই সিয়াম সাধনা সার্থক হবে।

সোমবার ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল-কুরআন নাযিলের কারণে যেভাবে মাহে রমযান মহিমান্বিত হয়েছে সেভাবে বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মাধ্যমে মাহে রমযানেই ইসলাম আন্তর্জাতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কাজেই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়সহ সর্বক্ষেত্রে দ্বীনের অনুসরণের মাধ্যমেই আমরা পরিপূর্ণ মুসলিম হওয়ার দাবি করতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মানবিক অধিকারের সর্বোচ্চ গ্যারান্টি একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে।

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমীর মুজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম।

গাইবান্ধা : জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ পৌর শাখার উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর ডাক্তার আব্দুর রহিম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী- শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সভাপতি-নুরুন্নবী প্রধান আরো বক্তব্য রাখেন উপজেলা আমীর-মোঃ আবুল হোসেন সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী-উপজেলা সেক্রেটারি-মাওলানা আবুল কালাম আজাদ পৌরসভার মেয়র পদপ্রার্থী -সহকারী অধ্যাপক সহকারী সেক্রেটারি-আশরাফুল ইসলাম রাজু উশপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি-আবু আল মাহমুদ ঢীনু পৌরসভার সেক্রেটারি জাকারিয়া ইসলাম জুয়েল পৌরসভার সাবেক আমীর- সহকারী সুপার মাওলানা শেখ ফরিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক হাসান সাঈদ তালুকদার।

কুমারখালী (কুষ্টিয়া) : জেলার কুমারখালীতে রাজনৈতিক, প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত মাহফিলের আয়োজন করে কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো: আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল গফুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার ও কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: আফতাব উদ্দিন।

ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় সংসদ সদস্য মো; আফজাল হোসেন।

শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুর মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা আহ্বায়ক অধ্যাপক হেলাল উদ্দিন, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম, নায়েবে আমীর হাফেজ মুরশিদ আলম, পৌর বিএনপির সভাপতি হাজি মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আহমেদ, খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমূখ।

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়েছে।

ইফতার পূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন,কক্সবাজার পিটিআই’র ইন্সট্রাক্টর মঞ্জুরুল ইসলাম,কমলনগর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ ফয়েজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য প্রধান শিক্ষক কামরুল হাসান,সহ সভাপতি নুরুল আমিন মোঃ মাকছুদুর রহমান, কাজী মুহাম্মদ ইউনুছ প্রমুখ।

ঠাকুরগাঁও : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার আয়োজনে রমযানের তারপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসের উন্মুক্তমাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজ শাখা শিবিরের সভাপতি নাঈম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলা সেক্রেটারি এস.এম আদিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও শহর শাখা শিবিরের সাবেক সভাপতি মু. রাজিউর রহমান রাজু, শহর শাখা শিবিরের বর্তমান সভাপতি মাহমুদুল হাসান।

কলেজ সেক্রেটারি আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।

গাংনী (মেহেরপুর) : পবিত্র মাহে রমযান উপলক্ষে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোঃ নাজমুল হুদার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) গাংনী কুঞ্জ রিসোর্টে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোঃ নাজমুল হুদা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, মুক্তিযুদ্ধের কমান্ডার শামসুল আলম সোনা, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক (এনসিপি) মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমীর মোঃ আহসানুল হক , বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, জামায়াত নেতা শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, আব্দুল মজিদ, আব্দুর রহমান প্রমুখ ।

রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাট উপজেলা (ইমারত) নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার রাজার হাট সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সংগঠনটির সভাপতি মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোঃ আতাউর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও রাজারহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, অ্যাডভোকেট আহাম্মদ আলী, উপজেলা শাখা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ শাহজালাল বসুনিয়া, সহ-সভাপতি জাহিদুল ইসলাম সোহেল এবং সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও রাজারহাট উপজেলা (ইমারত) নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে প্রায় সাড়ে তিন শতাধিক শ্রমিক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন মোঃ রুবেল মিয়া।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) পবিত্র রমযানের ১৮তম দিনে দোয়ারাবাজার উপজেলার মা-কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা আমীর ডা: হারুনুর রশিদের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা নায়েবে আমীর মাষ্টার কামাল হোসেন প্রমুখ।

সাদুল্লাপুর সংবাদদাতা: পবিত্র মাহে রমযান উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে “মাহে রমযানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ধাপেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (০৯ মার্চ ২০২৬) বিকাল ৩টায় ধাপেরহাট নায়েরিয়া মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু)।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মোঃ এরশাদুল হক ইমন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি লোকমান হোসেন প্রমুখ।

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

সোমবার (৯মার্চ) তাতইর হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল এর সভাপতিত্ব করেন সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন শাখার আমীর ইয়াহইয়া মিয়া, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমীর আবুল খায়ের তরুন প্রমুখ।

এসময় সাপাহার উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুর্গাপুর আদর্শ থানা শাখার উদ্যোগে স্থানীয় ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলার সভাপতি আঃ রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী নুর আলম, ইসলামী ছাত্রশিবির দুর্গাপুর উপজেলার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি মোঃ মুক্তাদির মাহামুদ, মাওলানা রফিকুল ইসলাম এবং সংগঠনের সাবেক সভাপতি মোঃ নাইমুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীরা।

ঈদগাঁও, কক্সবাজার : ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে

ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বিকালে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার হলরুমে এ আয়োজন করা হয়।

এসময় ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদির সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর এড. ফরিদ উদ্দিন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর, জামায়াত নেতা সেলিম উল্লাহ বাহাদুর, উপজেলার নায়েবে আমির মাওয়ানা ছৈয়দ নুর হেলালী, সাংগঠনিক সম্পাদক মাষ্টার ছৈয়দুল আলম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি, সাহাব উদ্দিন, বিশিষ্ট রাজনৈতিক মাওলানা শহিদুল্লাহ মিয়াজি, জুলাইযুদ্ধা এড. এস কে ফারুকী, যুব-বিভাগ সভাপতি মাওলানা ছরওয়ার প্রমুখ।

ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের সমাজসেবা মূলক নিবন্ধিত সংগঠন কমিউনিটি ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বিকালে সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি আরকানুল ইসলাম রিয়ানের সভাপতিত্বে সেক্রেটারি আসাদুজ্জামান এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, ঈদগাহ জাহানারা ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মিছবাহ উদ্দিন, এনসিপি নেতা তারেকুর রহমান, ঈদগাহ মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, সাংবাদিক মনছুর আলম, হাফেজ বজলুর রহমান প্রমুখ।

মনোহরদী (নরসিংদী) মনোহরদী উপজেলায় গত ৯ মার্চ উপজেলা জামায়াতের উদ্দোগ্যে নূরজাহান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,শিক্ষাবিদ, ব্যবসায়িক,ওলামা মাসায়েখ ও বিশিষ্ঠ ব্যাক্তি বর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা জামায়াত দক্ষিনের আমির মাওরানা মোঃ সানাউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ জয়নুল আবেদিন আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ খান, মনোহদী উপজেলা জামায়াত দক্ষিনের সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিন, মনোহরদী পৈারসভা জামায়াত আমীর মোঃ আসাদুজ্জামান নূর, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ প্রমুখ।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রামাদ্বান মাস বিজয়ের মাস। বদরের প্রান্তরে বিজয়ের সূচনা হয়েছিলো। ঈমানী দৃঢ়তা, আল্লাহ ও রাসুলের আনুগত্য, আল্লাহর উপর ভরসা এই বিজয়ের অনন্য মাধ্যম। সংখ্যাধিক্য নয় সঠিক যোগ্যতাই বিজয়ের প্রতীক। এই যোগ্যতা আল্লাহর সাহায্য প্রাপ্তির যোগ্যতা। দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার যোগ্যতা। রমজানের শিক্ষার আলোকে জীবনকে সাজাতে হবে।

তিনি সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন জামায়াত আয়োজিত রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আমীর আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আলা উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর হাফিজ শামসুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর সুলতান আহমদ ও শিক্ষাবিদ ইকবাল হোসেন। ইফতার মাহফিলে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

কোটচাঁদপুর সংবাদদাতা : কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, “বিএনপির কেন্দ্রীয় নেতা বলে ভাববেন না আমি অনেক বড় কিছু। আমি আপনাদের সন্তান। যখন খুশি ডাকবেন, আমি আপনাদের পাশে থাকব।”

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত না হলেও এই এলাকার উন্নয়ন থেমে থাকবে না। বিএনপির শাসনামলে যেমন উন্নয়ন হয়েছে, তেমনি ভবিষ্যতেও হবে।