বরিশাল অফিস
বরিশালের বাবুগঞ্জ উপজেলাতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। গতকাল সোমবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাতে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে একটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গবাদিপশুর ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকা-ে ঘটনাস্থলেই মারা যায় ৩টি গরু ও অন্তত ২১টি ছাগল। স্থানীয়দের ভাষ্যমতে, এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকা-ের পরদিন সোমবার সকালে জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমুসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, অগ্নিকা-ে একটি পরিবার এক রাতেই নিঃস্ব হয়ে গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থাকে। এই পরিবারটির পাশে আমরা আছি এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে অগ্নিকা-ের খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, খাদ্যশস্য ও কম্বল বিতরণ করেন।