ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে এক এক্সকেভেটর মালিকের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক্সকেভেটর মালিক লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাসিন্দা রিপন মিয়ার ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়।